আইয়ুব চৌধুরী | ১২:২৯ পিএম, ২০২২-০৮-২৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর পূর্ব কোদালার ষাটতলী এলাকায় অবৈধ ভাবে পাহাড়কেটে বালি উত্তোলনের সময় বালু তোলার ২ টি ড্রেজার মেশিন, সাড়ে ৪শ ফুট পাইপ, ১৫ লিটার ডিজেল এবং ২ টি স্তুপে ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাজস্হলী উপজেলার পার্শ্ববর্তী এলাকা।
সোমবার বেলা ১ টা ৩০ থেকে ৩. ৩০ টা পর্যন্ত তিনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এইসময় ৩ টি পাহাড়ে পাহাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচারের জন্য স্তুপকৃত বালু জব্দ করা হয়।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এই সময় কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এবং কাপ্তাই থানার এএসআই মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
এইসময় বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ জানান, দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের অগোচরে অভিনব পদ্ধতিতে একটি সিন্টিকেট বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন করে আসছিলো এবং নির্বিচারে পাহাড় ধ্বংস করছিলেন। আজকে আমরা বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবির সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন কারী কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ছড়া,পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে,যা আইনত সম্পূর্ণ অবৈধ। আশেপাশের কৃষি জমি গুলোও নষ্ট হচ্ছে,পরিবেশ বিপর্যয় ঘটছে। গোপনসুত্রে খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযানে আজকে আমরা আসি।পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পরে জনসম্মুখে বালি তোলার পাইপ ধ্বংস করা হয় এবং জব্দকৃত ড্রেজার মেশিন, বালি ও ডিজেল ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমার জিম্মায় রেখে নিলামের ব্যবস্থা করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited